প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০

বিয়ের উপহার হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘ফ্রগমোর কটেজ’ নামের যে প্রাসাদটি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মের্কেল পেয়েছিলেন, তার মালিকানা হারিয়েছেন এই দম্পতি। এতে ব্রিটেনে থাকার তাদের আর নিজস্ব কোনো জায়গা থাকল না।

টেলিগ্রাফের খবরে বলা হয়, উপহারের সেই প্রাসাদটি হ্যারির ছোটভাই এবং ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে বিবিসি।

‘ফ্রগমোর কটেজ’ ব্রিটেনের রাজপরিবারের মালিকানাধীন বেশ পুরনো একটি প্রাসাদ। সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল এটি।

২০১৮ সালে হ্যারি-মেগানের বিয়ের আগে ২৪ লাখ পাউন্ড (৩০ কোটি ১১ লাখ টাকা) ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়।

হ্যারি ও মেগান ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স হিসেবেও পরিচিত। প্রিন্স হ্যারির আত্মজীবনী নিয়ে লেখা ‘স্পেয়ার’নামে বইটি প্রকাশিত হওয়ার কয়েক দিন পরই এই দম্পতিকে বাড়িটি খালি করে দিতে বলা হয়।

বইটি জানুয়ারিতে প্রকাশিত হয় এবং এটি ১৯৯৮ সালের পর ব্রিটেনে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া নন-ফিকশন বই হিসেবে রেকর্ড করেছে।

বইটিতে দাবি করা হয়েছে প্রিন্স হ্যারি, তার ভাই প্রিন্স অফ ওয়েলসের দ্বারা শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছিল।

তিনি আরও লিখেছেন, তিনি এবং তার ভাই, প্রিন্স অফ ওয়েলস, তাদের বাবাকে অনুরোধ করেছিলেন ক্যামিলাকে বিয়ে না করার জন্য।

প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি তাদের দুই সন্তান আর্চি এবং লিলিবেটের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় থাকেন। তারা ২০২০ সালে রাজপরিবার ছেড়ে দেয় এবং এর পরেই ব্রিটেন ত্যাগ করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading