লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) কোম্পানিটির ২৫ লাখ ৮৭ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ৩৯ লাখ টাকার। ফলে লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।

আজ ডিএসইর লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড, শাইনপুকুর সিরামক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিন লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading