সূচকের পতন, কমেছে লেনদেন

সূচকের পতন, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৪ পয়েন্ট কমে ছয় হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।

আর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দুই দশমিক ০৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৭ ও ২২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading