ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) ইন্টারন্যাশনাল লিজিংয়ের আগের দিনের তুলনায় শেয়ারদর ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আর ৮ দশমিক ১১ শতাংশ শেয়ারদর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

আজ ডিএসইর দরপতনের তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস শিট, মুন্নু এগ্রো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading