ব্লক মার্কেটে তিন কোম্পানির আধিপত্য

ব্লক মার্কেটে তিন কোম্পানির আধিপত্য

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৯:১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৫ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে এডিএন টেলিকম, ঢাকা ইন্সুরেন্স, এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ এডিএন টেলিকমের ৩৪ কোটি ১৬ হাজার,ঢাকা ইন্সুরেন্সের ৮ কোটি ৯ লাখ ৪৭ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৩ কোটি ১১ লাখ ১০ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার, বারাকা পাওয়ারের ১ কোটি ৯৬ হাজার ৮০ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৯৮ লাখ ৩৬ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading