ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১০:১৫

প্রতিদিনই অবনতি হচ্ছে রাজধানী ঢাকার বায়ু মান। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য মতে, আজ ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

আজ দূষণের মাত্রা গতকালের (শুক্রবার) চেয়ে বেশি। আইকিউ এয়ারের সূচকে শনিবার (০৪ মার্চ) ঢাকার স্কোর ২৫৫, যা গতকাল ছিল ২২১। ইন্ডিয়ার মুম্বাই ২০০-এর বেশি স্কোর নিয়ে গতকালের মতো আজও একই শ্রেণিতে রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও উহান, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর, চীনের সেনইয়াং এবং হাংঝু।

আইকিউ এয়ারের এই তালিকায় মোট ছয়টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে ‘খুবই অস্বাস্থ্যকর’ (২০১-৩০০), ‘অস্বাস্থ্যকর’ (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ‘ভালো বায়ু’ (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকার সল্ট লেক সিটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading