শীর্ষ তিন কোম্পানির শেয়ারে বড় চমক

শীর্ষ তিন কোম্পানির শেয়ারে বড় চমক

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, এডিএন টেলিকম, সী পার্ল হোটেল, শাইনপুকুর সিরামিক, জেমিনি সী ফুড, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল ও অরিয়ন ফার্মা লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বিএসসি ও সী পার্ল হোটেল ছাড়া অন্য আটটি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এরমধ্যে তিন কোম্পানির দর বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। কোম্পানি তিনটি হলো- এডিএন টেলিকম, আলহাজ্ব টেক্সটাইল ও জেমিনী সী ফুড। কোম্পানিগুলো ডিএসই’র সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় অন্তর্ভূক্ত ছিল। পতনের সপ্তাহে কোম্পানি তিনটির শেয়ারে ছিল বড় চমক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের। এটি ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল। কোম্পানিটির দর বেড়েছে ১৮.৫৯ শতাংশ। এরপর আলহাজ্ব টেক্সটাইলের দর বেড়েছে ১০.৪৭ শতাংশ এবং জেমিনী সী ফুডের ৮.১০ শতাংশ।

এডিএন টেলিকম

সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দুই উদ্যোক্তা ২৫ লাখ ৫৭ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। এরমধ্যে একজন উদ্যোক্তা তার সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তারপরও কোম্পানিটির শেয়ার দরে ছিল বড় তেজিভাব। যা সাধারণত দেখা যায় না।

কারণ উদ্যোক্তাদের শেয়ার বিক্রির খবর আসলে সাধারণত ওই শেয়ারে মন্দাভাব থাকে। কিন্তু এডিএন টেলিকমের ক্ষেত্রে এর বিপরীত ধারা দেখা গেছে।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, ‘কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে বিধায় এমনটি হয়েছে’। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হলো ৩৫.০৭।

আলহাজ্ব টেক্সটাইল

সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ। কোম্পানিটি একটি লোকসানি কোম্পানি। যে কারণে এর পিই রেশিও নেগেটিভ।

জেমিনী সী ফুড

সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৭৫ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭১ টাকা ২০ পয়সা বা ৮.১০ শতাংশ। সর্বশেষ শেয়ার দর অনুযায়ি কোম্পানিটির পিই রেশিও ৩৩.৪৫।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading