ভ্রমণের ভিসাতেও করা যাবে ওমরাহ

ভ্রমণের ভিসাতেও করা যাবে ওমরাহ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

ওমরাহ পালনে কোনো সীমা রাখছে না সৌদি সরকার। যত খুশি ততবার এটি পালন করা যাবে। ভ্রমণ বা কাজের ভিসা থাকলেও ওমরাহ পালন করতে পারবেন পর্যটকরা।

তবে বিষয়টি জানাতে হবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। এছাড়া, ওমরাহ ভিসা থাকলে মক্কা-মদিনা ভ্রমণের সুযোগ মিলবে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি সরকার। ফেরার সময় যেকোন বিমানবন্দর ব্যবহার করতে পারবেন মুসল্লিরা।

এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading