আমি বোটক্স করালে কার কী: শুভশ্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০
টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বড়পর্দা, ওয়েব দুনিয়া, প্রযোজনার পাশাপাশি সংসার—সবকিছুই একা হাতে সামলাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের প্রথম ওয়েব দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে মুখোমুখি হয়েছিলেন ইন্ডিয়ান একটি গণমাধ্যমের। সেখানেই নেটিজেনদের এক হাত নিলেন তিনি।
প্রথমেই নিজের কাজ নিয়ে কথা বললেন শুভশ্রী। তিনি জানান, প্রতিদিন একটা করে কাজের প্রস্তাব আসে তার কাছে। কিন্তু তিনি নিজের পরিবারের এবং ছেলের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসেন। তাই অপেক্ষা করে থাকেন এমন একটা কাজের যেটা এই ঘরটা থেকে টেনে কাজ করাতে পারবে। যেমন সম্প্রতি সময় কাজগুলো তিনি করেছেন।
এই প্রথম ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অভিনেত্রী। তাও ইন্দুবালা ভাতের হোটেলের মতো একটি গল্প নিয়ে। অভিনেত্রী বলেন, ‘ওয়েব সিরিজে ডেবিউ করার জন্য ইন্দুবালা সেরা চরিত্র। এরকম সুযোগ হাতছাড়া করলে নিজেকে দোষী মনে হতো। পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেছিলেন, চিত্রনাট্য লিখতে গিয়ে তোমাকেই চোখ বন্ধ করে দেখতে পেয়েছি। বয়স্ক ইন্দুবালার স্বর নিয়ে খুবই ভয় ছিলাম।

‘জানতাম শরীরে ভাষা কিংবা অভিনয় নিয়ে সমস্যা হবে না। কিন্তু স্বর কীভাবে বদলাব। এজন্য অনেক পরিশ্রম করেছি। তবে ভয়েস মডুলেশনের ট্রেনিং নিইনি। শুটিংয়েন সময়, বাকিটা ডাবিং নানাভাবে স্বর বদলে কাজটা করেছি। তারপর পরিচালকের যেটা পছন্দ হয় সেটি রাখা হয়েছে পর্দায়।’
শুভশ্রী কথা বলেছেন ট্রলিং নিয়েও। যেভাবে জিরো ফিগার থেকে ৯২ কেজি ওজন হয়েছিল তার সেই সময়টাতে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। তবে তিনি জানিয়েছেন, পুরো অধ্যায়টা উপভোগ করেছেন। মজা নিয়েছেন ট্রলিংয়ের। কে কী বলল, তাতে এসে যায় না।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চেহারায় বোটক্স করিয়েছেন শুভশ্রী। যদি অভিনেত্রী নিজে মানতে চাইলেন না একবারের জন্য। পাশাপাশি জানিয়েছেন, বোটক্স একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। যদি তিনি করিয়েও থাকেন। তাহলে কারও কিছু বলার নেই। আর তিনি শুনতেও চান না।
ইউডি/এ

