ইইউর নাগরিকত্ব গ্রহণে ২১তম বাংলাদেশ

ইইউর নাগরিকত্ব গ্রহণে ২১তম বাংলাদেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১১:০০

২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আট লাখ ২৭ হাজার অভিবাসীকে নাগরিকত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। ওই বছর আট হাজার ৯০০ বাংলাদেশি ইইউ এর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম।

ইউরোস্ট্যাট জানিয়েছে, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। নাগরিকত্ব পাওয়া ৮ হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে ৫৭.৪% ইতালির নাগরিকত্ব নিয়েছেন। ১০.২% নিয়েছেন স্পেনের নাগরিকত্ব। ৮.৮% পর্তুগালের এবং ৮.২% ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়ার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো। উত্তর আফ্রিকার এই দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। এই দেশটির মোট ৩২ হাজার ৩০০ জন বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার হাজার ৬০০ জন ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ১১তম অবস্থানে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট ১৬ হাজার ২০০ জন ২০২১ সালে ইইউ জোটভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ইইউর দেশগুলোতে মোট নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা তার আগের বছরের তুলনায় ১৪% বেড়েছে। সবচেয়ে বেশি নাগরিকত্ব দিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও অস্ট্রিয়া। আর আগের বছরের তুলনায় কম নাগরিকত্ব দিয়েছে ইতালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড ও সাইপ্রাস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading