রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪০
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইউডি/এ

