ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০
সাইন্সল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার (০৫ মার্চ) দুপুর আড়াইটায় দিকে এ তথ্য জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী।
তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়েছে। এছাড়া টিয়ারসেলও নিক্ষেপ করা হয়েছে।
দুপুর একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউডি/এ

