প্রধানমন্ত্রীর ময়মনসিংহ জনসভাস্থল হবে জনসমুদ্র: স্বেচ্ছাসেবক লীগ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১২:০৫
১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মার্চ) নগরের জোবেদা কমিউনিটি সেন্টারে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। দলটির উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকে মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আফজালুর রহমান বাবু বলেন, ‘ময়মনসিংহের গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভাস্থল জনসমুদ্রে পরিণত করতে হবে।’
এসময় তিনি সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাষ্টিজ, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী, অ্যাডভোকেট তপো গোপাল ঘোষ, জাতীয় পরিষদ সদস্য শাহীন সরকার, মোখলেসুর রহমান ভাসানী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক মন্ডল।
সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ বিভাগের সকল জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১১ মার্চ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বর্ধিত সভা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। আর সমাবেশের জন্য নির্ধারিত সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা দলটির স্থানীয় নেতাদের।
ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি, জমা নেওয়া হবে বৈধ অস্ত্র
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপত প্রস্তুতি শুরু হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও পলাতক জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্র থানায় জমা দিতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। নিরাপত্তায় তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
শনিবার (০৪ মার্চ) সাংবাদিকদের এসব তথ্য জানান ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
পুলিশ সুপার বলেন, ‘গ্যাস সিলিন্ডারের যে সব দোকান রয়েছে সেগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে যে সব বিষয় জড়িত প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না।
‘ইতোমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি এবং এখন থেকেই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা চাই নিরাপত্তার পাশাপাশি এখানে জনসমাবেশস্থলে আগত জনগণ যেন উৎসবমুখর পরিবেশ দেখতে পান’, বলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
ইউডি/ এ

