স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন

স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৯টি ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ মার্চ) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কলোনী বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ- দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শেরেবাংলা নগর থানার অন্তর্গত ২৭ ও ৯৯ নং ওয়ার্ড, তেজগাঁও থানার অন্তর্গত ২৫ নং ওয়ার্ড পশ্চিম অংশ, ২৬ নং ওয়ার্ড, তেজগাঁও শিল্পাঞ্চল থানার অন্তর্গত ২৪ নং ওয়ার্ড ও ২৫ নং ওয়ার্ড পূর্ব অংশ এবং হাতিরঝিল থানার অন্তর্গত ২২,৩৫ ও ৩৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, সাংগঠনিক সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এম এ হান্নান, মানবাধিকার বিষয়ক উপ সম্পাদক আমিনুর রহমান সোহেল।

এসময় ওয়ার্ডের কাউন্সিলর ডেলিগেটসহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading