পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে এক বোমা হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবারের (০৬ মার্চ) এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। খবর দ্য ডন’র।

কাছি’র সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতেজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিবি ও কাছি সীমান্ত এলাকার কাছে কামব্রি ব্রিজে এই বোমা হামলার ঘটনা ঘটে।’

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন। তবে তদন্তের পরই হামলার প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসএসপি নোতেজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি আরও বলেন, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading