আশা জাগাচ্ছে শেয়ারবাজার

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০

আশার আলো দেখাচ্ছে দেশের শেয়ারবাজার। গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে লেনদেন বাড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন হয়েছিল ১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। আর আজ দ্বিতীয় কার্যদিবসে লেনদেন আরও বেড়ে ১৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি বর্তমানে ছয় হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের সঙ্গে ডিএসই–৩০ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ২২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর ডিএসইর শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এক দশমিক ০৯ পয়েন্ট কমে ১৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৩৫ লাখ টাকার।

ডিএসইতে মোট ৩৪৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০১ কোম্পানির। দরপতন হয়েছে ৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading