লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪২ লাখ ১২ হাজার ৬৪৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪২ কোটি ৫৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো- শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইন্টার্ন হাউজিং, ডমিনেজ স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইতে মোট ৩৪৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০১ কোম্পানির। দরপতন হয়েছে ৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading