ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭১ কোটি ১৪ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সোনালী পেপার, সি পার্ল হোটেল, বিকন ফার্মা এবং আইপিডিসি ফাইন্যান্স। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী পেপারের ১৬ কোটি ৭৬ লাখ ২৭ হাজার, সি পার্ল হোটেলের ১৩ কোটি ৮১ লাখ ৯৬ হাজার, বিকন ফার্মার আট কোটি ২৭ লাখ সাত হাজার এবং আইপিডিসি ফাইন্যান্সের পাঁচ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর পাঁচ কোটি ১০ হাজার, আলহাজ টেক্সটাইলের তিন কোটি পাঁচ লাখ ৪৬ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের এক কোটি ৯২ হাজার তিন হাজার, ব্র্যাক ব্যাংকের এক কোটি ৭৮ লাখ ৭০ হাজার, স্কয়ার ফার্মার এক কোটি ৫৬ লাখ ৯৪ হাজার এবং মেট্রো স্পিনিং লিমিটেডের এক কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

