তারল্যের প্রবাহে হাঁসছে শেয়ারবাজার

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

দীর্ঘদিন মন্দা ও তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রচেষ্টায়ই বাজারে তারল্য বৃদ্ধি পাচ্ছে। আর তারল্য বৃদ্ধির কারণে বাজার ক্রমাগত ঊর্ধ্বমূখী হচ্ছে। শেয়ারবাজারের এমন স্বাভাবিক অবস্থা চলমান থাকলে ফ্লোর প্রাইস বিনিয়োগকারীদের কাছে কোন সমস্যা হিসেবে সামনে আসবেনা বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

তবে আজ বাজারে কিছুটা শেয়ার বিক্রির চাপ থাকার কারণে গত দিনের মতো ঊর্ধ্বমূখী সেই ক্রেজ ছিল না। এই বিষয়ে বিনিয়োগকারীরা বলছেন, দীর্ঘদিন ফ্লোরে আটকে থাকার কারণে অনেকেই নিজের শেয়ার বিক্রি করে অন্যকোন শেয়ারে এন্ট্রি নিতে পারেনি। গতকাল (রোববার) ও আজ বেশ কিছু কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের উপরে ওঠার কারণে আজ কিছু বিনিয়োগকারী নিজের শেয়ার বিক্রি করে অন্য শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করছেন। অনেকে আবার অপেক্ষায় রয়েছে নতুন করে কোন শেয়ারে বিনিয়োগের জন্য। যার কারণে আজ বাজারে কিছুটা ক্রেজ কম ছিল গত দিনের তুলনায়।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২৫ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।
ডিএসইতে আজ ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি দুই লাখ টাকার বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩০ পয়েন্টে। সিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দর বেড়েছে, কমেছে ২৮টির এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে আজ ১৬ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading