‘জলসায় হামলাকারীদের বেশিরভাগই বিএনপির সমর্থক’

‘জলসায় হামলাকারীদের বেশিরভাগই বিএনপির সমর্থক’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, ‘পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসায় হামলাকারীদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক।’

সোমবার (০৬ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ দাবি করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘পঞ্চগড়ে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং সেখানে যারা কাদিয়ানীদের জলসাতে হামলা চালিয়েছে, তারা কারা তা পুলিশের খাতায় আছে। তাদের বেশিরভাগই ছিল বিএনপি-জামায়াতের সমর্থক। তাদের হামলায় দুজন মারা গেছেন।’

ড. হাছান বলেন, ‘পঞ্চগড়ের এ ঘটনাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি যে রাজনীতি করে, তারা আরও নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দায়টা এড়ানোর জন্য দু-দিন পর বক্তব্য রেখেছেন। আসলে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের সমর্থকরা মূলত দায়ী।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading