আরও কমলো ডলারের দাম

আরও কমলো ডলারের দাম

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে আমেরিকার ডলারের দর আরও কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

এছাড়া গত ফেব্রুয়ারি মাসের আমেরিকান চাকরির তথ্যের দিকে নজর রাখছেন তারা। এই দুটি বিষয়ের ওপর নির্ভর করে সুদের হার বাড়াবে ফেড। ফলে আপাতত বিনিয়োগ থেকে দূরে রয়েছেন ব্যবসায়ীরা। তাতে মূল বৈশ্বিক মুদ্রার দাম নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ মার্চ) ডলার সূচক কমেছে শূন্য দশমিক ০৫৭ শতাংশ। বর্তমানে সেটা দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৫৬ পয়েন্টে। আগের কার্যদিবসে (শনিবার) যা ছিল ১০৪ দশমিক ৮৫।

প্রধান ছয় আন্তর্জাতিক মুদ্রার বিপক্ষে ইউএস কারেন্সির মূল্য পরিমাপ করা হয় এই সূচক দিয়ে। বিগত সপ্তাহে তা ছিল ১০৫ দশমিক ৩৬। গত সাত সপ্তাহের মধ্যে যা ছিল সর্বোচ্চ। পরে গত জানুয়ারির পর প্রথম সাপ্তাহিক লোকসানের পথে ছিল মুদ্রাটি।

মঙ্গলবার (০৭ মার্চ) ও বুধবার (০৮ মার্চ) সংবাদ সম্মেলন করবেন ফেডের চেয়ারম্যান পাওয়েল। সেখানে সুদের হার নিয়ে তিনি কি আভাস দেন, আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এছাড়া গত ফেব্রুয়ারির অর্থনীতির তথ্য প্রকাশ করবে ইউএস কর্তৃপক্ষ। সেটা ইতিবাচক না নেতিবাচক হয়, এদিকেও দৃষ্টি রাখছেন ব্যবসায়ীরা।

গত বছর উচ্চ সুদের হার বাড়ায় ফেড। সেই পরিমাণ ছিল ৭৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট। পরে ২৫ বেসিস পয়েন্ট বাড়ায় তারা। এবার তার চেয়ে বেশি বাড়াতে পারে আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক। কারণ, আমেরিকার অর্থনীতি শ্লথ রয়েছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার টেকসই অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রধান জোসেফ কাপুরসো বলেন, আমেরিকার মূল্যস্ফীতি চড়া রয়েছে। ফেডের নির্ধারিত লক্ষ্য দুই শতাংশের চেয়ে যা বেশি। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যায়, ভোক্তা ব্যয় বেশি কমেনি। শ্রমবাজার অস্থির রয়েছে। ফলে সবকিছু নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাবে তারা।

ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রা ইউরোর দাম কমেছে শূন্য দশমিক দুই শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৬৩২ ডলারে। গত সপ্তাহে যা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়।

জাপানের মুদ্রা ইয়েনের দর বেড়েছে শূন্য দশমিক ০১ শতাংশ। ডলারপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৫ দশমিক ৮৫ ইয়েনে। তবে ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের দরপতন হয়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। প্রতি স্টার্লিং বিক্রি হয়েছে ১ দশমিক ২০৩ ডলারে। স্পট মার্কেটে অনশোরে চীনের মুদ্রা ইউয়ান বিকিয়েছে ৬ দশমিক ৯০৬৭ ডলারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading