ইস্টার্ন লুব্রিকেন্টস’র লভ্যাংশ বিতরণ
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫
সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসে এবং লভ্যাংশের বোনাস সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সর্বশেষ হিসাববছরে ইস্টার্ন লুব্রিকেন্টস বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
ইউডি/এ

