ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

ঢাকার বাতাসের মান আজ বুধবার (০৮ মার্চ) ‘অস্বাস্থ্যকর’ রয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৬ স্কোরে খারাপ বাতাসের মান নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ১৩তম অবস্থানে রয়েছে।

পাকিস্তানের লাহোর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং পাকিস্তানের করাচি যথাক্রমে একিউআই স্কোর ২১১, ১৯৫ ও ১৮৮ নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আইকিউ এয়ার দৈনন্দিন বাতাসের গুণগতমানের একটি সূচক প্রতিবেদন তৈরি করে। এতে জানানো হয়, নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত এবং এর সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের প্রভাবগুলো তাদের জন্য কী ধরণের উদ্বেগের কারণ হতে পারে।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বায়ুদূষণ ক্রমাগত বিশ্বব্যাপী মৃত্যু জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বিশ্বে প্রতি বছর বায়ুদূষণে আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading