গুলিস্তান বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

গুলিস্তান বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, উদ্ধার অভিযান চলাকালে বুধবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গতকালই ১৮ জনের প্রাণহানির তথ্য পাওয়া যায়। আজ সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন।
বিস্ফোরণে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিছেন চিকিৎসাকেন্দ্রটির প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি শরীরে অন্যান্য আঘাতও আছে। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে, একজন আইসিইউতে ও সাতজন এইচডিইউতে রয়েছেন। তাদের কেউ শঙ্কামুক্ত নন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading