বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আওয়ামী লীগ: মির্জা আজম

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আওয়ামী লীগ: মির্জা আজম

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। পরে দলের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংবাদিকদের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং আওয়ামী লীগ তাদের পাশে থাকবে।’

বুধবার (০৮ মার্চ) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রোগীদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয় প্রতিনিধি দল। এ সময় আরও কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

পরে মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের রোগীদের খোঁজ-খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা রোগীদের খোঁজ নিয়ে আসলাম। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রোগীদের যত ধরনের সহায়তা দরকার সেটা দেওয়ার জন্য নির্দেশনা আছে। তাদের চিকিৎসার বিষয়ে ডাক্তাররা সর্বোচ্চটা দিচ্ছেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, ‘আমাদের অবশ্যই সন্দেহ হচ্ছে। কারণ, পরপর কয়েকটি ঘটনা। একটি ঘটনা হলে দুর্ঘটনা হিসেবে মনে করা যেত। কিন্তু পরপর একই ধরনের ঘটনা ঘটেছে। অতএব এটা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের যে সাপোর্ট বা ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী উদঘাটন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading