চাকরি দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (ওয়েব অ্যাডমিন)
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী
আবেদনের যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স/উইন্ডোজ/ওরাকল/জাভায় আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী
আবেদনের যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স/উইন্ডোজ/ওরাকল/জাভায় আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম: রিসার্চ অফিসার
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী
আবেদনের যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সব প্রমাণ অনলাইনে দাখিল করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৩১২ টাকা রকেট, বিকাশ ও নগদের মাধ্যমে জমা দিতে হবে প্রার্থীকে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ এপ্রিল ২০২৩ ইং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
ইউডি/এ

