গুলিস্তানে বিস্ফোরণে ঘটনায় অপমৃত্যু মামলা

গুলিস্তানে বিস্ফোরণে ঘটনায় অপমৃত্যু মামলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১০:০০

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

বুধবার (০৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়। ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২০ জন মারা গেছেন।

বিস্ফোরণের ঘটনা তদন্তে এরইমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading