বলিউড অভিনেতা সতীশ কৌশিক আর নেই

বলিউড অভিনেতা সতীশ কৌশিক আর নেই

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১০:১৫

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার (০৯ মার্চ) ভোরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ইন্ডিয়ান সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই দুঃসংবাদ জানিয়ে সতীশের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা অনুপম খের এক টুইটবার্তায় লেখেন, ‘আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনো ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। আমি বেঁচে থাকতে সতীশ কৌশিককে নিয়ে এমন কিছু লিখব ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেমকে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’

সতীশ কৌশিক মূলত কমেডি ধরনের চরিত্র করেই দর্শকদের মন জিতেছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহন করেন। তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন বলিউডে। তবে এই সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি মূলত ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র জন্য সুপরিচিত ছিলেন। তাকে এখানে ক্যালেন্ডারের চরিত্রে দেখা গিয়েছিল।

বলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সতীশ। তিনি ১৮৮০ সালে ‘রাম লক্ষণ’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরষ্কার পান। এরপর ১৯৯৭ সাল ‘সাজন চলে সাসুরাল’ সিনেমার জন্যও ফিল্মফেয়ার পুরস্কার পান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading