দুই শিশুকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা

দুই শিশুকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

দুই শিশুকে নিয়ে আপাতত বিদেশে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। এই সময়ের মধ্যে যে যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে এ বিষয়ে করা আপিল ঢাকা জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে, গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading