‘বিজনেস সামিটে দেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে’

‘বিজনেস সামিটে দেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

বিজনেস সামিটে দেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিজনেস সামিট-২০২৩’ এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিজনেস সামিটে বিনিয়োগ সম্ভাবনা ও দেশের ব্র্যান্ডিং করা হবে। আগামী শনিবার (১১ মার্চ) থেকে সোমবার (১৩ মার্চ) পর্যন্ত এই সামিটকে তিন ভাগে ভাগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে যোগ দিতে ৭৫০ জন রেজিষ্ট্রেশন করেছেন। সামিট উপলক্ষে তারা দেশ ও ব্যবসায়ীদের প্রতি আস্থা দেখিয়েছে। রেজিষ্ট্রেশনের বাইরেও অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। সাত দেশের মিনিস্টার আসছেন।’

তিনি বলেন, সৌদি থেকে ৫৫ জনের একটি বহর আসছে। এছাড়া চায়না থেকে ৩০ জন, জাপান থেকে ২০ জনসহ ১৬ থেকে ১৭টি দেশ থেকে মোট ২০০ জনের মতো ডেলিগেশন আসছেন। তাই এখানে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার বড় সুযোগ রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading