সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ২৩টির দর কমেছে, ২২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড’র। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে ইউনিয়ন ক্যাপিটালের উদ্বোধনী দর ছিল ৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে সাত টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে এক টাকা ৫০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ৬.০১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডর ৫.৮০ শতাংশ, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৯ শতাংশ, এআইবিএল মুদারাব পারপেচ্যুয়াল বন্ডের ৩.৯২ শতাংশ, এম্বি ফার্মার ৩.৯১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.২৮ শতাংশ, বিকন ফার্মার ২.৭২ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৫২ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

