ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী

ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:২৫

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে জনসভায় পৌঁছান তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। প্রধানমন্ত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান।

দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সার্কিট হাউস ময়দানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যান ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে সাজসাজ রব বইছে নগরের প্রতিটি এলাকায়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শত শত ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা নগর।
সবমিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মাঝেও।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading