বিকেলে লভ্যাংশ ঘোষণা করবে লিন্ডেবিডি
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের (লিন্ডেবিডি) পরিচালনা পর্ষদ সভা আজ রোববার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

