যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত: ইরান

যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত: ইরান

উত্তরদক্ষিণ। শুক্রবারবার (১৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:৩০

লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির রেশ ধরে এবং এর সঙ্গে মিল রেখে বর্তমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচলের পথ পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করা হলো।

আমেরিকা ও ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading