সূচকের পতন, লেনদেন ফের ৫০০ কোটির নিচে

সূচকের পতন, লেনদেন ফের ৫০০ কোটির নিচে

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে শতকোটি টাকার বেশি। ফলে লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ মার্চ) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৩৪ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ ও ডিএস-৩০ সূচকও কমেছে। সূচক দু’টি তিন পয়েন্ট ও পাঁচ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৮ ও ২২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading