দাঁতের যন্ত্রণায় ঘরোয়া সমাধান

দাঁতের যন্ত্রণায় ঘরোয়া সমাধান

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

প্রতিদিন অসংখ্য মানুষ দাঁতে ব্যথার সমস্যায় ভোগেন। খাওয়া তো দূরের কথা, কথাও বলতে পারেন না। হাতের কাছেই কয়েকটি ঘরোয়া উপায় ব্যবহার করে দাঁতের যন্ত্রণার সমাধান করা যেতে পারে।

আলু : আমার আপনার রান্নাঘর আলো করে থাকা সাধের আলু হতে পারে আপনার দাঁতের সমস্যায় দারুণ কার্যকর। আলু কেটে দাঁতে লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে। কমেছে ব্যথা।

পেয়ারা পাতা : এ সমস্যা কমাতে চাইলে পেয়ারা পাতা হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। এ ক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এ ছাড়া ব্যথা কমাতেও এই পাতার জুড়ি মেলা ভার। তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন। তাহলেই ভালো থাকবেন।

কাঁচা রসুন : যেকোনো ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে। তাই দাঁতের ব্যথা কমাতে চাইলেও আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন। দেখবেন দারুণ কাজ হয়েছে।

পরামর্শ : এই ঘরোয়া উপায় কাজ না করলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

লবঙ্গ : লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয়। এ ক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন। দেখবেন ফল মিলেছে হাতেনাতে।

শরিষার তেল : দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন শর্ষের তেল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading