ব্লক মার্কেটে চার কোম্পানির আধিপত্য

ব্লক মার্কেটে চার কোম্পানির আধিপত্য

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৮ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে আলহাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ফাইন্যান্স এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে সাত কোটি ৭৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪২ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আলহাজ টেক্সটাইলের ২ কোটি ১৭ লাখ ২৪ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১৪ লাখ ৮৩ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৯৫ লাখ ৬৯ হাজার, এডিএন টেলিকমের ৯০ লাখ ৪৫ হাজার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮৯ লাখ ৫০ হাজার, একমি ল্যাবরেটরিজের ৭৩ লাখ ৫৩ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫৬ লাখ ৩৫ হাজার, এবং সামিট পাওয়ার লিমিটেডের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading