অপু বিশ্বাসের ‘আত্মবিশ্বাস’
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০
ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর।
একই বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। কর্মজীবনে বাচসাস পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেইজে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়’।
ইউডি/এ






