বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৮:২০

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

সফরকারীদের দেওয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে, রোববার (১২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। তাসকিন আহমেদ প্রথম ওভারে ১০ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে মালানকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন, হাসান মাহমুদ ভুল করেননি। ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

তাসকিনের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। ফিল সল্টকে সরে যেতে দেখে সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর। সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। সল্টের বিদায়ের পর বাটলারকে আউট করেন হাসান মাহমুদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading