খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২

খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৭:৩৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। সোমবার (১ জুন) দুপুরে ঈদযাত্রায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খাড়িতা খড়িকাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস (১৫)। এ ঘটনায় ইমনের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইমন সরকার তার স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খাড়িতা খড়িকাটা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই ইমন সরকার ও ফেরদৌস প্রাণ হারান।

​ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, ঈদের দিন দুপুরে ওই তিনজন একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। পথিমধ্যে খড়িকাটা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের নিচে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading