শেয়ার হস্তান্তর করবেন জেনেক্সের পরিচালক

শেয়ার হস্তান্তর করবেন জেনেক্সের পরিচালক

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইসফোসিস লিমিটেডের পরিচালক চৌধুরী ফজলে ইমাম তার কাছে থাকা কোম্পানিটির এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৭০৪টি শেয়ার থেকে ২৮ লাখ শেয়ার তার ভাই চৌধুরী ফজলে আলমের কাছে হস্তান্তর করবেন।

স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা।

আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ স্টক লভ্যাংশ ও ১১ শতাংশ নগদ লভ্যাংশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading