সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বচ্ছতা আনতে হবে: সিইসি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
সুষ্ঠু ভোটের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা আনতে হবে। এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৩ মার্চ) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, ‘স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বির্তকিত হয়েছে।’
এ সময়, ভোটের দিন মোবাইল নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করলে স্বচ্ছ নির্বাচন সম্ভব।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।
ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও সাংবাদিকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার কথা জানান সিইসি।
ইউডি/এ

