স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু

স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী ও সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো।

সোমবার (১৩ মার্চ) তৃতীয় চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ৭ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রশিদ। তিনি বলেন, আসামিপক্ষ অব্যাহতির আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় আদালত সাত আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। এদিন আদালতে সাত আসামির মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

আদালতে উপস্থিত আসামিরা হলেন- সাবেক এসপি বাবুল আক্তার, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া। এছাড়া মামলার শুরু থেকে পলাতক থাকা কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুছা ও খায়রুল ইসলাম ওরফে কালুর বিরুদ্ধেও আদালতে অভিযোগ গঠন করা হয়।

আদালত সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি মামলাটির চার্জগঠনের দিন ধার্য ছিল। তবে ওইদিন আসামি বাবুল আক্তারকে যথাসময়ের মধ্যে আদালতে হাজির করা হয়নি। এতে করে ১৩ মার্চ চার্জগঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। ৩১ জানুয়ারি মামলাটি তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading