৪৫তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার তারিখ নির্ধারণ আজ

৪৫তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার তারিখ নির্ধারণ আজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও সামগ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ হতে পারে। মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

পিএসসির কর্মকর্তারা বলছেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় নির্ধারণ করতে মঙ্গলবার আমরা সভা করবো। সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে গত ১০ মার্চ সংশ্লিষ্ট প্রেসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পিএসসি। প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে চূড়ান্ত সাড়া পাওয়া গেছে। প্রেসের বক্তব্যের আলোকে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আজকের এই বিশেষ সভা হবে।

পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে আসন্ন রোজার ঈদের ছুটির কারণে চলতি মাস মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের প্রথম দিকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

জানতে চাইলে পিএসসির সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হচ্ছে না। এটি নিশ্চিত। কবে পরীক্ষা নেয়া যায় সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading