ব্রাজিলে ভূমিধসে শিশুসহ নিহত ৮

ব্রাজিলে ভূমিধসে শিশুসহ নিহত ৮

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে চার শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ঘটনা ঘটে। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বহু বাড়িঘর বিধ্বস্ত ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তারা ইতোমধ্যে কয়েকটি মরদেহ বের করে এনেছেন। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বেশ কিছু মানুষ। জীবিত ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। এ বছরের ২৩ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ৪৬ জন নিহত হন। ২০২২ সালের ২৮ জানুয়ারি সৃষ্ট ভূমিধসে ১৯ জন এবং ১৬ ফেব্রুয়ারি বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটে।

জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিপর্যয় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading