রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

রাজধানীর নিউমার্কেট সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, আশার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। সঙ্গে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে আইসিইউতে মারা যান তিনি।

জান্নাতুল ফেরদৌস নামে আশার এক স্বজন জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। আশা জিগাতলা ট্যানারি মোড়ের বাসায় থেকে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্সে অ্যাডমিনে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন।

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণে তিনজন মারা যান। আহত ও দগ্ধ হন বেশ কয়েকজন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading