সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি

সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

মিমি চক্রবর্তীর সমসাময়িক নায়িকারা সংসার পেতেছেন। কেউ তো আবার মা-ও হয়ে গেয়েছেন। অথচ তিনি এখনও সঙ্গীহীন। চুটিয়ে কাজ করে চলেছেন একের পর এক। ইন্ডাস্ট্রিতে নুসরাত জাহান তার প্রিয় বন্ধু। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার করছেন তিনিও। কিন্তু মিমি এখনও সিঙ্গল।

মাঝে মিমির প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হল নায়িকার জীবনে শুধুই কাজ। ইন্ডিয়ান গণমাধ্যমকে দেয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই থাকেন পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে সময় কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না।

কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টলিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গেল? বেশকিছু বছর ধরে তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনো সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা নিজেই।

মিমি বলেছেন, ‘বন্ধুরা, আমি খুজে বের করেছি, কেন এখনও আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার পক্ষে সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।’

রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এখন অভিনয়শিল্পীদের ‘বাধ্যতামূলক’ কাজ। সেই মতো ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতার ছলে এই রিল বানানো। তবে মিমি যে বরাবরই ঘরকুনো, তা অনেকেই জানেন। হয় তিনি শহরের বাইরে বেড়াতে যান, না হয় তিনি বেশিরভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।

এদিকে নতুন ছবির কাজ শুরু করেছেন মিমি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম বার জুটিতে দেখা যাবে তাকে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading