দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১০৪টির কমেছে ও ২০২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্লোজিং দর ছিল আট টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় আট টাকা ৮০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৭৫ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.৭৬, রংপুর ডেইরির ৪.৬২, ন্যাশনাল ফিড মিলের ৪.৩১, বেঙ্গল উইন্ডস্বরের ৩.৭২, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্সের ২.৯১, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২.৩৫, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.২৫ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমটেডের ২.১৬ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading