রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি টেকনাফে

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি টেকনাফে

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০

রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ে মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি টেকনাফে এসে পৌঁছেছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে স্পিডবোটে নাফ নদ পার হয়ে টেকনাফের জালিয়াপাড়ার ট্রানজিট ঘাটে পৌঁছান দেশটির প্রতিনিধি দল।

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল তাদের স্বাগত জানান। তাদের আগমনকে ঘিরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে।

বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মিয়ানমার যে সমস্ত রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।

বাংলাদেশ মিয়ানমারকে আট লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল। সেখান থেকে মাত্র ৬০ হাজারের মতো রোহিঙ্গাকে বেছে নিয়েছে মিয়ানমার। ওই তালিকা ধরে এর আগেও দুই বার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী কয়েক মাস গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশে আসে হাজার হাজার রোহিঙ্গা। সবমিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারে ক্যাম্পগুলোতে অবস্থান করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading