পাঁচ কার্যদিবস পর লেনদেন ছাড়ালো ৬০০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ মার্চ) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ছয় হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’ দুই পয়েন্ট এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ এক পয়েন্ট কমেছে।

সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে মোট ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ২১টির, কমেছে ১১৩টির। বাকি ১৭৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading